ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

Published :
Updated :

আসন্ন ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ জুন) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশালের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়াবিদরা জানান, ঈদের জামাতের সময় কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের পর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বেশি।
ঈদের দ্বিতীয় দিনও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.