Bangla
10 months ago
ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন ডিজাইনের ১ হাজার, ৫০ ও ২০ টাকার নোট

Published :
Updated :

ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের তিনটি নোট বাজারে আনছে। আগামী ১ জুন থেকে ১ হাজার, ৫০ ও ২০ টাকার নতুন সিরিজের নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এগুলোতে গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন সিরিজের সব মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবার প্রথম পর্যায়ে কেবল তিনটি মূল্যমানের নোট চালু করা হবে।
এই নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে। বর্তমানের প্রচলিত নোট ও মুদ্রাও চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংগ্রাহকদের জন্য একই নোটের নমুনা সংস্করণ (যা বিনিময়যোগ্য নয়) নির্দিষ্ট মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

For all latest news, follow The Financial Express Google News channel.