Bangla
9 months ago
ঈদযাত্রা নির্বিঘ্নে সরকারের সর্বাত্মক চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

Published :
Updated :

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়, সেজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, যাত্রী ভোগান্তি কমাতে ভোর থেকে টার্মিনালে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লাবিবা ক্লাসিক লিমিটেড পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.