Bangla
10 months ago
এমপিওভুক্ত শিক্ষকরা আসছেন সর্বজনীন পেনশন ও স্বাস্থ্য বীমার আওতায়

Published :
Updated :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিম ও স্বাস্থ্য বীমার আওতায় আসছেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
তিনি জানান, যাদের চাকরিজীবনে কমপক্ষে ১০ বছর বাকি, তারা এই পেনশন সুবিধা পাবেন। অবসরে গেলে শিক্ষকরা এককালীন ৩০% নগদ অর্থ এবং মাসিক পেনশন হিসেবে অন্তত ৪০ হাজার টাকা পাবেন।
এছাড়া, অবসরকালীন চিকিৎসা সহায়তার জন্য শিক্ষকরা স্বাস্থ্য বীমার সুবিধাও পাবেন।

For all latest news, follow The Financial Express Google News channel.