
Published :
Updated :

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে তিনি আর বিসিবি সভাপতি থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিসিবির আট পরিচালকের অনাস্থা এবং বিপিএল-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালকের দায়িত্ব পান ফারুক আহমেদ। সেখান থেকে বোর্ড সভায় নির্বাচিত হন সভাপতি। গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবি সভাপতি হতে হলে পরিচালকের পদ থাকতে হয়। নানা অভিযোগের কারণে এবার ফারুক আহমেদের সেই পরিচালক পদ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতির পদ থেকেও তিনি অব্যাহতি পাচ্ছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.