
Published :
Updated :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একটি মিডিয়া সেল গঠন করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নতুন সেলের অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নতুন মিডিয়া সেলের সম্পাদক করা হয়েছে মুশফিক উস সালেহীনকে এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন শিশির।
এছাড়া সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম তুহিন, মীর আরশাদুল হক, আসাদুল্লাহ আল গালিব, দিলশানা পারুল, খান মুহাম্মদ মুরসালীন, মো. মাহাবুব আলম, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তৌহিদ হোসেন মজুমদার, মীর হাবীব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম।

For all latest news, follow The Financial Express Google News channel.