ফারুকের জায়গায় পরিচালক হলেন বুলবুল, দায়িত্ব নিতে পারেন সভাপতি হিসেবে

Published :
Updated :

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পদ বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে আজ (শুক্রবার) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুযায়ী বুলবুলকে এই পদে বসানো হয়েছে। এর আগে, ফারুক আহমেদকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়ার আগে তাকে একইভাবে পরিচালক করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিসিবির ৮ জন পরিচালকের অনাস্থা প্রদানের পর, ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ। একই সময় আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়, যা আজ বিসিবির পক্ষ থেকে অনুমোদন পেয়েছে।
আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

For all latest news, follow The Financial Express Google News channel.