ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানানোর আহ্বান সালাহউদ্দিন আহমদের

Published :
Updated :

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, লন্ডনে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হয়েছে, তার ভিত্তিতে দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো জরুরি।
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকার জনগণের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে দ্রুত এমন উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করি, যাতে নির্বাচন কমিশন বলতে পারে তারা সরকারের পক্ষ থেকে পরামর্শমূলক কোনো বার্তা পেয়েছে।"

For all latest news, follow The Financial Express Google News channel.