
Published :
Updated :

ফেনীর তেমুহনী বাজার এলাকায় রাস্তার পাশে পড়ে যাওয়া পিকআপ ভ্যান উদ্ধার করতে গিয়ে বাসচাপায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজীবাড়ীর শাহ আলমের দুই ছেলে মোশারফ হোসেন (৩৮) ও একরাম হোসেন (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কোম্পানির পিকআপ চালিয়ে একরাম হোসেন নিরব বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেমুহনী এলাকায় পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে বড় ভাই মোশারফ সেখানে গিয়ে আরেকটি পিকআপের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালাতে থাকেন। এ সময় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী লালসবুজ পরিবহনের একটি বাস পেছন থেকে এসে চাপা দেয়।
এক ভাই ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী নিরব।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.