ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ও ১ মাসের ব্যবধানে দুবার বন্যা

Published :
Updated :

এ বছরে সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে, ২৩১ মিলিমিটার। ফেনীর মুহুরী নদীর পানি উপচে পড়ায় অন্তত ১০টি স্থানে বাঁধ ভেঙে অতি দ্রুত লোকালয়ে পানি ঢুকছে।
অন্যদিকে, ফেনীর ফুলগাজীর টেটেশ্বর এলাকায় মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ওই লোকালয়েও পানি ঢুকে সব তলিয়ে গেছে। সাধারণত টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারনে নদীর পানি এত বেশি বৃদ্ধি পেয়েছে। এক মাসের ব্যবধানে ২ বার বন্যার কবলে পড়ে ফেনী বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও অবিরাম বর্ষণ এর কারণে পানির স্তর বিপদসীমার উপরে উঠে গেছে এবং অনেক বাঁধ ভেঙে গেছে বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, বাঁধগুলো ঠিকমতো নির্মাণ না হওয়ায় ক্ষতিই বেশি হচ্ছে।
বাঁধ নির্মাণে আসলে ত্রুটি ছিল। কারণ, নদী থেকে যতটুকু দূরে বাঁধ নির্মাণ করার কথা ছিল সেই নির্দেশনা সঠিক ভাবে মানা হয়নি। অন্যদিকে, নদীর সংস্কার কাজে অবহেলা ও অনেক অনিয়মের কারণে অতি বর্ষায় উজানের ঢল নামলে নদীর ধারণ ক্ষমতা হারিয়ে যায় এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। যার ফলে, অতিদ্রুত ভাঙন দেখা দেয় এবং বন্যায় লোকালয় তলিয়ে যায়।
বছরে এক এর অধিকবার বন্যার কবলে পড়ায় এলাকা বাসিদের প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হয়। একাধিকবার বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখেও পড়ছেন কৃষকেরা।
গত জুলাইয়ের বন্যায় আমন ধানের বীজ তলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের বড় লোকসান হয়েছিল। কোনোমতে লোকসান কাটিয়ে আবারও বীজ বুনেছে কৃষকরা। কিন্তু, এখন সে চারা তুলে রোপণের সময়।
১ মাসের ব্যবধানে দ্বিতীয়বার বন্যার কবলে পড়ে সে বীজ এখন পানিতে তলিয়ে গেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এবারের চারাও আর কাজে লাগাতে পারবে না কৃষকরা।

For all latest news, follow The Financial Express Google News channel.