
Published :
Updated :

সারাদেশে গত কয়েকদিন ধরেই মাজার ভাঙার মধ্যে গুলিস্তানের ‘গোলাপ শাহ মাজার’ ভাঙারও হুমকি এসেছে। মাজার রক্ষা করতে ভক্তরা মাজারটি ঘিরে রেখেছে।
এদিকে বুধবার গোলাপশাহ মাজার ভাঙতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল। ইভেন্টটিতে প্রায় ২২ হাজার মানুষ সাড়া দিয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোলাপ শাহ মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছেন। কেবল মাজার না, মাজারের আশেপাশে অনেক জায়গাতেও ভক্তরা অবস্থান নিয়েছে।
সুফি মতবাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবরকে ঘিরে মাজারকেন্দ্রিক ধর্মীয় চর্চা গড়ে উঠে দেশে।

For all latest news, follow The Financial Express Google News channel.