‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’
ফরেনসিক রিপোর্টে শেখ হাসিনার অডিও বক্তব্যের সত্যতা প্রমাণ

Published :
Updated :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।
বক্তব্যে সাবেক এ প্রধানমন্ত্রীর কণ্ঠে বলতে শোনা যায়, ‘২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’
ফরেনসিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে ওই বক্তব্য শেখ হাসিনাই দিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন টিম। এ অভিযোগের ভিত্তিতে আজ এ ঘটনার ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।
প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার ওই অডিও বার্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে প্রভাবিত ও হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। এ কারণেই তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.