
Published :
Updated :

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে আজ সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান, আগের সরকারের লোকজনই এ হামলার সঙ্গে জড়িত এবং ইচ্ছাকৃতভাবে নানা ইস্যু তৈরি করতে তারা এ কাজ করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ রাতভর অভিযান চালায়।
হাসনাত আবদুল্লাহ গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে পড়েন। এ সময় চার–পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং হাসনাতের হাতে কেটে যায়।
ঘটনার পর তার গাড়িবহর আইইউটি ক্যাম্পাসে গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ তাকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় এবং সেখান থেকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়।

For all latest news, follow The Financial Express Google News channel.