
Published :
Updated :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলপন্থি চিকিৎসকদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ জীবন কামনা করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) হচ্ছে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ড্যাবকে আরও শক্তিশালী, সংগঠিত এবং জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে।
সভার সময় উপস্থিত চিকিৎসক নেতৃবৃন্দ বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দলের যেকোনো নির্দেশনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.