
Published :
Updated :

মেয়র হওয়া নয়, বরং অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, গত কয়েকদিনে তার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছে, এমনকি পিতা-মাতা নিয়ে গালি-গালাজও সহ্য করেছেন। তবে তিনি তার লক্ষ্য পূরণ করতে পিছপা হননি।
তিনি বলেন, "এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে।"
এছাড়া তিনি জানান, ঢাকায় বিএনপির মেয়র আটকানোর মাধ্যমে এদের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে এবং এভাবে আগামী জাতীয় নির্বাচনে তাদের ভূমিকা কী হতে পারে, তা পরিষ্কারভাবে সামনে এসেছে।
তিনি আরও বলেন, যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়েছেন এবং একটি দলের প্রতিনিধির কাজ করছেন, তাদের অবিলম্বে সরকারের পদ থেকে পদত্যাগ করা উচিত।
ইশরাক হোসেন বলেন, "এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে মিলে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।"
শেষে তিনি বলেন, "হাসিনাকে বলেছিলাম, কবরটা ঠিক করাই আছে, আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয়নি, আমরা দাবী আদায় করবো অথবা আল্লাহর নির্ধারিত স্থানে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।"

For all latest news, follow The Financial Express Google News channel.