
Published :
Updated :

হামজা চৌধুরীর দুর্দান্ত হেড ও সোহেল রানার দুর্বার শটে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা।
৬ মিনিটে কর্নার থেকে জামালের পাসে হেড করে গোল করেন হামজা। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৯ মিনিটে) বক্সের বাইরে থেকে সোহেলের রকেট শটে আসে দ্বিতীয় গোল।
জাতীয় দলের হয়ে অভিষেকেই নজর কাড়েন ইতালিপ্রবাসী ফাহামেদুল ইসলাম। দুটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে অভিষেক হতে পারে কানাডাপ্রবাসী ফুটবলার শমিত সোমের।

For all latest news, follow The Financial Express Google News channel.