
Published :
Updated :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
অভিনেত্রীর আইনজীবী আবুল বাশার কামরুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, অপু বিশ্বাস গত ২ জুন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.