Bangla
a year ago

ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন হামজা চৌধুরি

Published :

Updated :

বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী গত ১৭ মার্চ বাংলাদেশে এসেছিলেন। ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলে ২৬ মার্চ দেশে ফিরেন। আজ সকালে তিনি চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ইংল্যান্ডের জন্য রওনা দেন। 

গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার উপস্থিতি ছিল বিশেষ। দেশে আসার পর ১৮ মার্চ বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি সবার মন জয় করেছেন। 

আগামী ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অংশ নিতে হামজা আবার বাংলাদেশে আসবেন। 

Share this news