
Published :
Updated :

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের জের ধরে ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৭০০ জনের বেশি চীনা নাগরিককে ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১ হাজারের বেশি চীনা নাগরিককে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
তেহরান থেকে চীনা নাগরিকদের স্থলসীমান্ত দিয়ে তুর্কমিনিস্তানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

For all latest news, follow The Financial Express Google News channel.