ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

Published :
Updated :

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় সপ্তাহের শুরুতেই তেলের দাম বেড়েছে।
লেনদেনের শুরুতে ব্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের মূল্য ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যদিও পরে কিছুটা কমে আসে দাম। জিএমটি সময় ০০:৩০ মিনিট নাগাদ ব্রেন্ট তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ২০ ডলার এবং ডব্লিউটিআই-এর দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৫ দশমিক ৯৮ ডলারে।
এদিকে এমইউএফজির অর্থনীতিবিদদের মতে, এই সামরিক উত্তেজনার ভবিষ্যৎ প্রতিক্রিয়া ও বিস্তৃতি নিয়ে প্রচুর অনিশ্চয়তা রয়েছে, যা তেলের দাম আরও বাড়িয়ে ব্যারেলপ্রতি ১০ ডলার পর্যন্ত নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, যেখানে প্রতিদিন প্রায় ৩৩ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়। এর প্রায় অর্ধেক রপ্তানি করা হয় এবং বাকি অংশ অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহৃত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.