
Published :
Updated :

ইরানের ‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর’ নামের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী সতর্কবার্তা দিয়ে জানায়, রিঅ্যাক্টর সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। বিশ্লেষকদের মতে, এ হামলা ইরান-ইসরাইল উত্তেজনাকে আরও গুরুতর পর্যায়ে নিয়ে গেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরাইল লক্ষ্য করে ইরান নতুন করে একটি ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। এর কিছুক্ষণের মধ্যেই জেরুজালেম ও তেল আবিবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আল জাজিরা জানায়, হামলার পর মধ্য ও উত্তর ইসরাইলে ‘এয়ার অ্যালার্ট’ জারি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অন্তত চারটি জায়গায় আঘাত হানে। দক্ষিণ ইসরাইলের বে’র শেভার সোরোকা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাশাপাশি তেল আবিব, রামাত গান এবং দক্ষিণাঞ্চলীয় হলন শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

For all latest news, follow The Financial Express Google News channel.