
Published :
Updated :

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আলজাজিরা।
লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ভবনটি। উপস্থাপিকা স্টুডিও ছেড়ে চলে যান, বন্ধ হয়ে যায় সম্প্রচার। কার্যালয়টিতে টিভি ছাড়াও বেতার সার্ভিসের প্রধান অফিসও ছিল।
হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাবে।”

For all latest news, follow The Financial Express Google News channel.