ইরানের সেন্ট্রিফিউজ কেন্দ্র ও অস্ত্র কারখানায় ইসরায়েলের বিমান হামলা

Published :
Updated :

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের ষষ্ঠ দিনে তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র নির্মাণ কারখানাগুলোর ওপর হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তাদের ভাষ্যমতে, ৫০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল তেহরানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ কারখানা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র। এসব কারখানায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপকরণও প্রস্তুত হতো।
সেন্ট্রিফিউজ এমন একধরনের যন্ত্র, যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে। এই সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হলেও, নির্দিষ্ট মাত্রায় এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্যও ব্যবহারযোগ্য হয়ে ওঠে।
ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ব্যাহত করতে বড় পরিসরের এই হামলা চালানো হয়েছে। তারা বিশ্বাস করে, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি স্থান, যেখানে পারমাণবিক উদ্দেশ্যে ব্যবহৃত সেন্ট্রিফিউজ তৈরি হতো।

For all latest news, follow The Financial Express Google News channel.