
Published :
Updated :

দলীয় নিবন্ধন ও প্রতীক পুনরুদ্ধারের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগ সরকারের সময়ে হাইকোর্টের এক রায়ে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়। তবে রোববার (১ জুন) আপিল বিভাগ সেই রায় বাতিল করে দেয়, যার ফলে দলটি আবারও সাংবিধানিকভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেল। এ রায়ের মাধ্যমে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে গেছে।
রায় ঘোষণার পর জামায়াতের আমির শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দ্রুত নিবন্ধন ফিরে পেতে নির্বাচন কমিশনের প্রতি সহযোগিতা কামনা করেন।
সর্বোচ্চ আদালত জানিয়েছে, জামায়াতের নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।
রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরদিনই দলটির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে বৈঠকে অংশ নেয়।

For all latest news, follow The Financial Express Google News channel.