
Published :
Updated :

ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও সিইও মনিরুল মাওলাকে ১ হাজার ৯২ কোটি টাকা আত্মসাত ও মানিলন্ডারিং মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, মামলাটি চট্টগ্রামে হওয়ায় জামিন ও রিমান্ড শুনানি সেখানেই হবে।
এর আগের রাতেই রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। মামলায় অভিযোগ, জালিয়াতির মাধ্যমে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন এবং তা গোপনে স্থানান্তর করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.