
Published :
Updated :

ইরান প্রথমবারের মতো সফলভাবে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বুধবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ভূপাতিত ড্রোনটি ‘হার্মিস ৯০০’ সিরিজের বলে দাবি করা হচ্ছে, যা ইসরাইলের অন্যতম শক্তিশালী নজরদারি ও যুদ্ধক্ষম ড্রোন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।
এই ড্রোন তৈরি করে ইসরাইলের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ড্রোনটি ইসফাহানের একটি জনবিরল এলাকায় পতিত হয়েছে।
জানা গেছে, রাশিয়ার সরবরাহকৃত রাডার সিস্টেম ‘ঘাদির’ ও ‘ফালাক’-এর সহায়তায় ড্রোনটি শনাক্ত করে গুলি করে নামানো হয়। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইরান-ইসরাইল উত্তেজনার মাঝে একটি গুরুত্বপূর্ণ মোড় এবং ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার একটি উদাহরণ।

For all latest news, follow The Financial Express Google News channel.