
Published :
Updated :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রিটটি খারিজ করে আদেশ দেন।
ইশরাক হোসেনের আইনজীবীরা দাবি করেছেন, এর ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক মামলা করেন। গত ২৭ মার্চ আদালত নৌকা প্রতীকের প্রার্থী তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.