
Published :
Updated :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের শুনানি আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। রিটের পক্ষে আদালতে শুনানি করবেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
এর আগে, নির্বাচন কমিশনের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আজকের (২০ মে) দিন নির্ধারণ করেন আদালত।

For all latest news, follow The Financial Express Google News channel.