
Published :
Updated :

নির্বাচন কমিশনে পৌঁছেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ সংক্রান্ত আদালতের আদেশের কপি।
সোমবার (২ জুন) এ বিষয়ে নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের আদেশের অনুলিপি কমিশনের হাতে এসেছে। এখন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যদি নির্দেশ দেন, তাহলে বিষয়টি কমিশনের সামনে উপস্থাপন করা হবে। এক্ষেত্রে ইসি সচিবালয় সরাসরি নথি উপস্থাপন করতে পারে অথবা সিইসি বৈঠক ডাকলে সেখানে আলোচনা হতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.