
Published :
Updated :

ইরানে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) পাইলটদের যত দ্রুত সম্ভব প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন।
মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসরায়েল, অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করুন। যদি আপনারা তা না করেন, তবে এটি যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এখনই আপনার পাইলটদের ফিরিয়ে আনুন।”

For all latest news, follow The Financial Express Google News channel.