Bangla
10 months ago

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

Published :

Updated :

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে এই আদেশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দলটির পূর্বের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো রায় দেননি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের ওপরই ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে জামায়াতের পক্ষে রায় দেন আপিল বিভাগ।

আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। 

Share this news