জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ

Published :
Updated :

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া ৯৮৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
প্রথমে উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুতির সিদ্ধান্ত বহাল থাকলেও পরবর্তীতে রিভিউ শুনানিতে বিষয়টি পুনরায় বিচারাধীন হয়। শেষ পর্যন্ত আপিল বিভাগ সেই রায় পুনর্বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালে আদালতের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। যদিও ২০০৩ ও ২০০৪ সালে নির্ধারিত নিয়ম মেনে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আদালতে তাদের নিয়োগকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়, যা অনেকের মতে ছিল বেআইনি ও অবিচারপূর্ণ।

For all latest news, follow The Financial Express Google News channel.