Bangla
8 months ago
জাতীয় পার্টির একাংশের নতুন নেতৃত্বে আনিসুল, রুহুল আমীন ও ফিরোজ রশীদ

Published :
Updated :

জাতীয় পার্টির (জাপা) একাংশের ১০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৯ আগস্ট)। রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত এ কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, এবিএম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব এবং কাজী ফিরোজ রশীদকে সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এতে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক চুন্নু।
নতুন নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে কাউন্সিল সূত্রে জানানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.