
Published :
Updated :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ‘গ’ ক্যাটাগরির জটিল ও পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ জুন) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে বলা হয়, ৩০ জুন ২০২৫ সালের মধ্যে এই আবেদনের নিষ্পত্তি করতে হবে।
এ জন্য ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি ১৮ জন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরির আবেদনের পরিমাণ অনুযায়ী দায়িত্ব ভাগ করে দিতে বলা হয়েছে।
বর্তমানে মাঠপর্যায়ে তিন লাখের বেশি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে ইসি বিশেষ উদ্যোগ নিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.