
Published :
Updated :

রাজধানীতে টানা বৃষ্টির ফলে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় ওয়ার্ডভিত্তিক জরুরি রেসপন্স টিম গঠন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপের প্রভাবে ঢাকায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহের সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া কয়েকদিন স্থায়ী হতে পারে।
জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সক্রিয় রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। পরিস্থিতি বিবেচনায় ওয়ার্ডভিত্তিক জরুরি রেসপন্স টিম গঠন করা হয়েছে।
ডিএসসিসির আওতাভুক্ত কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে নাগরিকদের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে জানাতে অনুরোধ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.