Bangla
9 months ago

জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করলো চাচা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইবোন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাসুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। তারা ওই গ্রামের আবু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু মিয়ার ছোট ভাই মাশুক আলীর (৫২) সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মাশুক আলী তার স্ত্রী রাহেনা বেগমকে সঙ্গে নিয়ে বিকেল ৫টার দিকে বড় ভাইয়ের বাড়িতে হামলা চালান।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাসুমা, শারমিন এবং তাদের মা হাজেরা বেগমকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই মাসুমা ও শারমিন মারা যান। গুরুতর আহত হাজেরাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবির জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this news