
Published :
Updated :

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ‘শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ হিসেবে পালন করবে বিএনপি। এ উপলক্ষে ৫৮ সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে রুহুল কবীর রিজভীকে এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে।
পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থান কেন্দ্রিক নানা কর্মসূচি পালন করা হবে। রিজভী জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণেই এই আয়োজন।

For all latest news, follow The Financial Express Google News channel.