Bangla
10 months ago
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা

Published :
Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেওয়া হবে।
আজ সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এই সুবিধার আওতায় শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যা ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। যদি তারা না থাকেন, তবে তাদের ভাই বা বোন এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.