
Published :
Updated :

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আগামী জুলাইয়ের মধ্যেই একটি সমন্বিত সনদ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর আলোচনা হবে।
আজ রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সংলাপে কিছু বিষয়ে এখনো ঐকমত্য গড়ে ওঠেনি। বিশেষ করে উচ্চকক্ষ গঠনের ধরন, নারী প্রতিনিধিত্বের কাঠামো এবং রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে।
আলী রীয়াজ জানান, এই অমীমাংসিত ইস্যুগুলোর বিষয়ে কিছু রাজনৈতিক দল কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে, আবার কমিশনও কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে।
তিনি আরও বলেন, উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রাজনৈতিক দল অনুরোধ জানিয়েছে যেন তারা এ বিষয়ে নিজেদের মধ্যে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা করতে পারে। এই কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে—এই বিষয়ে আলোচনা আপাতত স্থগিত রেখে আগামী সপ্তাহে তা আবার শুরু করা হবে। আগামী দুই দিন সংলাপ স্থগিত থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.