
Published :
Updated :

জুন মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে—এ সিদ্ধান্ত আজ সোমবার (২ জুন) জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন জানিয়েছে, এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির সমন্বিত দাম বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
রোববার (১ জুন) বিইআরসির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত জুন মাসের ‘সৌদি সিপি’-এর ভিত্তিতে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে।
গত কয়েক মাসে এলপিজির দামের ওঠানামা ছিল লক্ষণীয়। সর্বশেষ ৪ মে, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৩১ টাকা। এর আগে ৬ এপ্রিল দাম অপরিবর্তিত রাখা হয়। আর ৩ মার্চ ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ফেব্রুয়ারিতে এ দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা করা হয়। জানুয়ারির শুরুতে দাম অপরিবর্তিত থাকলেও, পরে ১৪ জানুয়ারি ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।
বিইআরসির আজকের ঘোষণার মাধ্যমে জুন মাসের জন্য এলপিজির মূল্য নির্ধারণ হবে, যা ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

For all latest news, follow The Financial Express Google News channel.