
Published :
Updated :

টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের দোকানগুলো সন্ধ্যার পরই বন্ধ হয়ে যায়। রাতের বেলা একটি দোকানে আগুন দেখে এলাকাবাসী চিৎকার শুরু করলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথি, আমজাদের মুদি দোকান ও মিনহাজের পোলট্রি ফিড ও মেডিসিনের দোকান।
খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

For all latest news, follow The Financial Express Google News channel.