Bangla
8 months ago

কারাগারেই বিয়ে করতে হলো নোবেলকে

Published :

Updated :

ধর্ষণের অভিযোগে কারাবন্দি থাকা অবস্থাতেই বিয়ে করতে হলো নোবেলকে। গতকাল, ১৯ জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয়।

নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

কারা সূত্র জানায়, বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষের সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া। 

এর আগে, গত বুধবার আদালত কারা কর্তৃপক্ষকে নোবেল ও ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী প্রিয়ার মধ্যে কাবিননামার মাধ্যমে বিয়ের ব্যবস্থা করার নির্দেশ দেন।

Share this news