
Published :
Updated :

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে তিনটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন।
প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নুসরাতকে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

For all latest news, follow The Financial Express Google News channel.