Bangla
10 months ago
কোভিড সংক্রমণ বেড়ে চলায় জনাকীর্ণ স্থানে মাস্ক পরার আহ্বান সরকারের

Published :
Updated :

দেশের কিছু অঞ্চলে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার জনাকীর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শুক্রবার গণমাধ্যমে এই বিষয়ে একটি বার্তা জারি করেছে। বার্তায় বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের ক্রমবর্ধমান হার বিবেচনা করে, সকলকে জনাকীর্ণ এলাকায় মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.