করোনার নতুন ধরন: শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ্যবিধি মানার নির্দেশ

Published :
Updated :

ভারতসহ আশপাশের দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক ড. মুহাম্মদ আজাদ খান জানান, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে,
১. নিয়মিত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান-পানিতে হাত ধোয়া
২. জনসমাগম এড়িয়ে চলা ও বাইরে গেলে মাস্ক পরা
৩. আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা
৪. অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা
৫. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, আন্তর্জাতিক প্রবেশপথে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারে যাত্রীদের তাপমাত্রা যাচাই করতে হবে এবং স্বাস্থ্যকর্মীদের জন্য যথেষ্ট মাস্ক, গ্লাভস ও পিপিই মজুত রাখতে হবে।
করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হলে হাসপাতালে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর কয়েক দফায় সংক্রমণ বেড়েছিল। বর্তমানে আবার কিছুটা সংক্রমণ বাড়তে দেখা গেছে। তাই সরকার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.