
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিনে আক্রান্তের সংখ্যা ছিল ১৯ জন।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে, যা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০২ শতাংশ।
নতুন ১০ জন আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৩ জনে। এছাড়া নতুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫১৯ জনে।

For all latest news, follow The Financial Express Google News channel.