
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ জন। এ সময়ে কেউ মারা যাননি। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪.৭৬ শতাংশ। চলতি বছর করোনা শনাক্ত হয়েছেন ৪৭৩ জন এবং মারা গেছেন ১৯ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দিনে ২৬৪ জন করে।

For all latest news, follow The Financial Express Google News channel.