Bangla
a year ago
ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিলেন জুলাই আন্দোলনে আহতরা

Published :
Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এ সময় উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে অবস্থানকারীদের ঘিরে দাঁড়ান পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.