Bangla
10 months ago

কুলাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে। নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে। গুলির পর বিএসএফ তার মরদেহ নিয়ে যায়, যা বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম।

তিনি জানান, প্রদীপ পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতেন। ঘটনার পর তিনি প্রদীপের পরিবারের সদস্যদের নিয়ে কুলাউড়া থানায় অবস্থান করছেন এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং ভারতের পুলিশ মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে।

Share this news