
Published :
Updated :

কুষ্টিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (পুলিশ কনস্টেবল) নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের বাসিন্দা এবং কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দায়িত্ব পালনকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ও বালুবাহী ১০ চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝখানে পড়ে হাফিজুর রহমান নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি সিগন্যাল ভায়োলেশনের কারণে ঘটে।

For all latest news, follow The Financial Express Google News channel.